ঢামেকে ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ছাত্রদের নিয়ে ইফতার মাহফিলের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (৫ মার্চ) ডা. ফজলে রাব্বি হলের বাস্কেটবল গ্রাউন্ডে শাখা ছাত্রদলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকরা বলেন, ৫০০ জনের জন্য আয়োজিত ইফতার মাহফিলে ডা. ফজলে রাব্বি হলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের অংশগ্রহণে বাস্কেটবল গ্রাউন্ডে আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়। পবিত্র রমজানের ভাবগাম্ভীর্য বজায় রেখে দৃষ্টিনন্দন আলোকসজ্জাও করা হয় মাহফিল প্রাঙ্গণে।
তারা আরও বলেন, অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় ফতার মাহফিলে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল নেতা মেশকাত শরীফ ভূইয়া, জাকারিয়া আশরাফ আশফি, আব্দুর রাজ্জাক, সাজ্জাদুল বারী দিপু ও আলফাজ হোসাইন সিহাব প্রমুখ উপস্থিত ছিলেন।
এমআই/