০৫ মার্চ, ২০২৬ ০৫:১৮ পিএম

শের-ই-বাংলা মেডিকেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শের-ই-বাংলা মেডিকেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছবি: আবু রাসেল শুভ

মেডিভয়েস রিপোর্ট: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) সেন্ট্রাল ইফতার মাহফিলের আয়োজন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ মার্চ) কলেজ ক্যাম্পাসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বর্ষে অধ্যয়নরত সাত শতাধিক মেডিকেল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শেবাচিমের ৫৪ তম ব্যাচের শিক্ষার্থী সায়েম মাহতাব সিয়াম বলেন, শেবাচিমের ঐক্য ও সংহতির সেন্ট্রাল ইফতার মাহফিল একটা ঐতিহ্য। প্রতিবছরের মতো, এবারও আমরা সবাই একত্রিত হয়ে এই মাহফিলের মাধ্যমে আমাদের বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করেছি।

তিনি আরও বলেন, ৫৩ তম ব্যাচের তত্ত্বাবধানে, সকল ধর্ম ও বর্ণের মানুষের উপস্থিতিতে, সিনিয়র-জুনিয়রদের সহযোগিতায় ইফতার মাহফিলটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় এবং অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত