১৯ জুন, ২০২০ ০৯:০৬ পিএম

করোনায় ডা. এমদাদ উল্লাহ খানের মৃত্যু

করোনায় ডা. এমদাদ উল্লাহ খানের মৃত্যু
ডা. এমদাদ উল্লাহ খান

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বরিশাল সরকারি সদর হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. এমদাদ উল্লাহ খান।

আজ শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

খবরের সত্যতা নিশ্চিত করে শেবাচিম ২০তম ব্যাচের শিক্ষার্থী ডা. সাইদা সুলতানা সুইটি বলেন, ডা. এমদাদ উল্লাহ খান শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১২তম ব্যাচের ছাত্র ছিলেন। করোনা পরিস্থিতির মধ্যেও হাসপাতালে নিয়মিত রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন নিবেদিতপ্রাণ এ চিকিৎসক।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন জানান, জ্বর কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন ডা. এমদাদ উল্লাহ। শুক্রবার সকালে তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে আইসিইউতে স্থানান্তর করা হয়। 

তিনদিন আগে জ্বরে আক্রান্ত হন ডা. এমদাদ। বৃহস্পতিবার সকাল থেকে জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিলে বিকেলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান তিনি।

ডা. এমদাদ উল্লাহ খান পটুয়াখালীর বাউফল উপজেলার মজিদ আহম্মেদ খানের ছেলে। তিনি বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডে সপরিবারে বসবাস করতেন। তিনি দুই ছেলের জনক ছিলেন।

৫৮ বছর বয়স্ক ডা. এমদাদ উল্লাহ খান ডায়াবেটিসেও আক্রান্ত ছিলেন। তাঁর মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক