কক্সবাজার মেডিকেল কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: রমজানের পবিত্রতা ও মর্ম অনুভব করতে ইফতার মাহফিলের আয়োজন করেছে কক্সবাজার মেডিকেল কলেজ (কক্সমেক)। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
মঙ্গলবার (৩ মার্চ) কলেজের একাডেমিক ভবনের ৩য়তলার লেকচার গ্যালারিতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিজিওলজি বিভাগের অধ্যাপক অধ্যক্ষ ডা. সোহেল বকস, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শাকিল ওয়াইজ, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহা আলম ও সহকারী অধ্যাপক ডা. নজরুল ইসলাম।
কুরআন তিলাওয়াতের মাধ্যমে প্রোগ্রামটির সূচনা করেন ১৫তম ব্যাচের শিক্ষার্থী হাফেজ ইমতিয়াজ হোসাইন, যা সকলের মধ্যে এক ধর্মীয় আবহ সৃষ্টি করে।
পরে অনুষ্ঠানের সঞ্চালক মেডিকেল কলেজের ১৬তম ব্যাচের শিক্ষার্থী মঈন খানের ইসলামিক নাশিদ পরিবেশনা প্রোগ্রামটিকে আরও মনোরম করে তোলে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সদ্য অনুষ্ঠিত ‘রমাদান ক্যালিগ্রাফি ও ইসলামিক আর্ট কনটেস্ট’। পাশাপাশি সীরাত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।
অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষকরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন, যা তাদের প্রেরণার উৎস হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
ইফতারের সময় হলে সবার হাতে ইফতারের প্যাকেট পৌঁছে দেওয়া হয়। ইফতারের আগে হাফেজ তাউসিফ করিম মুনাজাত করেন, যা সকলের অন্তরকে শান্তি ও বরকত দ্বারা পরিপূর্ণ করে।
সুস্বাদু ইফতার উপভোগ করে শিক্ষার্থীরা আনন্দিত হন এবং প্রায় ৩০০ ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে জাকজমক আয়োজনে ইফতার মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়।
শিক্ষকগণের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্যাথলজি ডিপার্টমেন্টের প্রভাষক ডা. জাহিন উল কবীর, কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. এলি প্রু ও এনাটমি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ডা. রাকেশ কুমার প্রমুখ।
এমআই/এমইউ
-
১৪ ঘন্টা আগে
-
০২ এপ্রিল, ২০২৬
-
০৭ মার্চ, ২০২৫
-
২৩ জানুয়ারী, ২০২৫
-
০৫ সেপ্টেম্বর, ২০২২
-
২৪ জুন, ২০২১
-
২৭ জানুয়ারী, ২০২১