০৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৫৮ পিএম

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক ও কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক ও কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা এবং সময়ের আগেই অফিস ত্যাগ করার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২ ফেব্রুয়ারি) অধিদপ্তরের উপপরিচালক (পার-২) ডা. কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ ধরনের অনিয়ম সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা ২০১৯-এর পরিপন্থী। এর ফলে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে, সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং কোথাও কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে উঠে এসেছে।’

এ পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনায় জানানো হয়, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি বায়োমেট্রিক হাজিরার মাধ্যমে নিয়মিত মনিটরিং ও পরিদর্শন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ এবং উপস্থিতি সংক্রান্ত প্রতিবেদন নিয়মিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে পাঠাতে বলা হয়েছে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত