০৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০২ পিএম

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতা বাড়াতে ‘আমরা নারী’ ও সিওক হেলথকেয়ারের সেমিনার

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতা বাড়াতে ‘আমরা নারী’ ও সিওক হেলথকেয়ারের সেমিনার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে জনসচেতনতা বাড়াতে নারী উন্নয়ন ও সচেতনতামূলক সংগঠন ‘আমরা নারী’ এবং সিওক হেলথকেয়ার যৌথভাবে একটি সেমিনারের আয়োজন করে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরার লেডিস ক্লাব প্রাঙ্গণে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্যানসার বিষয়ে সচেতনতার গুরুত্ব ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বক্তব্য দেন ‘আমরা নারী’ সংগঠনের উপদেষ্টা ডা. আহমেদ ফারুক, সংগঠনটির প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব এবং সিওক হেলথকেয়ারের কর্ণধার এম এম মাসুমুজ্জামান। আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার ফারহানা হাসনা তুলি।

সেমিনারে উপস্থিত ছিলেন উত্তরা লেডিস ক্লাবের প্রেসিডেন্ট তাহেরা চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রাজিয়া খানম এবং সদস্য হোসনে আরা ইদ্রিস।

বিশেষ অতিথি হিসেবে অংশ নেন চীনের প্রখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক জেন জিকুয়াং। তিনি চীনের ফোশান ফোসুন চানচেং হাসপাতালের সঙ্গে যুক্ত। সেমিনারে তিনি আধুনিক ক্যানসার চিকিৎসা পদ্ধতি, আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা এবং প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ সেমিনারের মূল লক্ষ্য ছিল উত্তরা লেডিস ক্লাবের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। আলোচনায় ক্যানসারের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও প্রতিরোধের গুরুত্ব, আধুনিক চিকিৎসা পদ্ধতি ও সুযোগ-সুবিধা, সময়মতো রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা পরামর্শ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি জীবনযাপনজনিত ঝুঁকি ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকরা বলেন, স্বাস্থ্য শিক্ষা ও জনসচেতনতার মাধ্যমে ক্যানসারের মতো মরণব্যাধি থেকে ব্যক্তি, পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখতে গণমাধ্যম এবং জনসম্পৃক্ততার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালু রাখার পরিকল্পনা রয়েছে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত