১৬ জানুয়ারী, ২০২৬ ০১:০৮ পিএম

উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৫

উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৫
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে সাততলা একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  এতে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক আহমেদ গণমাধ্যমকে বলেন, নিহত পাঁচ জনের মধ্যে তিন জনের নাম জানা গেছে এখন পর্যন্ত। তাঁরা হলেন—ফজলে রাব্বি (৩৭), হারেস (৫২) ও তার ছেলে রাহাব (১৭)। এ ঘটনায় হারেসের স্ত্রী ও রাহাবের মাও মারা গেছেন, তবে তার নামসহ আরও একজন নিহতের নাম জানা যায়নি।

খবর পেয়ে সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস জানায়, প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ১৩ জন। তাঁদের উদ্ধার করে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম বলেন গণমাধ্যমকে জানান, আগুন লাগা ফ্ল্যাটে প্রচুর আসবাবপত্র ছিল। সেগুলোতে আগুন ধরে যাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক