০৫ জানুয়ারী, ২০২৬ ০২:০৪ পিএম
চলে গেলেন শজিমেকের ফিজিওলজির সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সাইদুর রহমান
অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান রবিন। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ফিজিওলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান রবিন আর নেই। আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় নিজ বাসায় ইন্তিকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ওয়াদুদুল হক তরফদার স্বাক্ষরিত এক শোকবার্তায় এই কথা জানানো হয়েছে।
শোক বার্তায় বলা হয়, ‘অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান রবিনের মৃত্যুতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ার সকল শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র/ছাত্রীবৃন্দ গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
আমরা তাহার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করিতেছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করিতেছি।’
আজ বাদ আছর মফিজ পাগলার মোড় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এমইউ/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ
এই বিভাগের সর্বাধিক পঠিত