ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান
পরিকল্পিত কর্মসংস্থানের মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করতে চাই
মেডিভয়েস রিপোর্ট: জামায়াত ক্ষমতায় গেলে মানুষকে দান বা ত্রাণের ওপর নির্ভরশীল থাকতে হবে না বলে জানিয়েছেন ঢাকা-১৭ আসনে দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। পরিকল্পিত কর্মসংস্থানের মাধ্যমে নাগরিকদের স্বাবলম্বী করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে কেমন রাষ্ট্র গঠন করবে, মানুষের কর্মসংস্থান বাবদ সহোযোগিতা তারই আগাম বার্তা।’
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর বনানী থানা জামায়াতের উদ্যোগে বেকারত্ব দূরীকরণ ও স্ব-উদ্যোগে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে আয়োজিত ভ্যান গাড়ি, ভ্রাম্যমাণ দোকান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডা. খালিদুজ্জামান আরও বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র হিসাবে গড়ে তোলা হবে। সকল নাগরিক সমান অধিকার পাবে। দেশের প্রতিটি মানুষের কর্মের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানে ১৫টি পরিবারকে ভ্যান গাড়ি, ভ্রাম্যমাণ দোকান ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এ ছাড়াও যুব সমাজকে খেলাধূলায় উৎসাহিত করতে ১০টি ক্লাবকে ক্রীড়া সামগ্রী, ১০টি মাদ্রাসা ও এতিমখানার মাঝে বিশুদ্ধ পানির ফিল্টার বিতরণ এবং এক হাজার মানুষের মাঝে মশারী বিতরণ প্রদান করা হয়।
মহানগরী মজলিসে শূরা সদস্য ও বনানী থানা জামায়াতের আমীর মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা রাফি।
এ সময় আরও উপস্থিত ছিলেন আসন নির্বাচন সমন্বয়ক ডা. শফিকুল ইসলাম জুয়েল, মহাখালী দক্ষিণ পাড়া জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক মুজাহিদী ও আসন প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
এমইউ/