ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর সূত্রাপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে তারিক সাঈদ মামুন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা ন্যাশনাল মেডিকেল সূত্রে জানা গেছে, ঢাকা ন্যাশনাল মেডিকেলের কলেজের সামনের ফাঁকা জায়গায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে মামুন গুলিবিদ্ধ হন। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে হাসাতালের কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে নিজেদের হাসপাতালে নিয়ে যান।
অবস্থার অবনতি হওয়ায় দ্রুত সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তারা। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঢামেক হাসপাতালে আসেন নিহতের খালাতো ভাই মো. হাফিজ। তিনি বলেন, তার ভাই তারিক সাঈদ মামুন একজন সাধারণ মানুষ। কী কারণে তাকে হত্যা করা হলো, তা জানেন না। সে কোনো রাজনীতির সাথে জড়িত না। কারা তাকে হত্যা করেছে, কী কারণে করেছে, তার জানা নেই।
এমইউ/