১০ নভেম্বর, ২০২৫ ১১:৪১ এএম

স্ট্রোকের লক্ষণ শনাক্ত করতে না পারায় বাঁচার সুযোগ হারান রোগী

স্ট্রোকের লক্ষণ শনাক্ত করতে না পারায় বাঁচার সুযোগ হারান রোগী
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক স্ট্রোক কনফারেন্স।

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি হলেও দেশে সে হারে জনসচেতনতা বাড়েনি। ফলে লক্ষ লক্ষ মানুষ এখনো স্ট্রোকের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে পারেন না। এতে সাহায্য চাইতে দেরি হয় এবং অনেক রোগী বাঁচার সুযোগ হারান।

স্ট্রোকের জন্য ঐক্যবদ্ধ হওয়া—এ স্লোগান নিয়ে রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আয়োজিত আন্তর্জাতিক স্ট্রোক কনফারেন্স এ কথা জানান বিশেষজ্ঞরা। এই কনফারেন্স স্ট্রোক বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি, স্ট্রোক প্রতিরোধ, তথ্য বিনিময়, আন্তর্জাতিক প্রশিক্ষণ ও স্ট্রোকের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিরাট ভূমিকা রাখবে বলেও মত দেন তারা।

বিএমইউর নিউরোলজি বিভাগের উদ্যোগে শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ম. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার নজরুল ইসলাম, এনআইএনএসএন্ডএইচের পরিচালক অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ, বিএইচআরইউটির পরিচালক (মেডিক্যাল এডুকেশন) অধ্যাপক গিডিওন মালওয়া। স্বাগত বক্তা ছিলেন নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. বাহাদুর আলী মিয়া।

কনফারেন্স উপলক্ষে ‘জরুরি স্ট্রোক কেয়ারের রূপান্তর ও বিএমইউতে পরবর্তী প্রজন্মের নিউরোইন্টারভেনশন সেবার বিকাশ’ শীর্ষক বৈজ্ঞানিক অধিবেশনের আয়োজন করা হয়।

এতে বিশেষজ্ঞরা স্ট্রোক এখনো বাংলাদেশে মৃত্যু ও অক্ষমতার প্রধান কারণ হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, অথচ এর বেশিরভাগই প্রতিরোধযোগ্য।

শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে প্রায় ৮০ শতাংশ স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব বলে উল্লেখ করেন তারা। বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, ধূমপান ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পরিহার এবং শারীরিক নিষ্ক্রিয়তা মোকাবিলায় সচেতনতা বাড়ানো জরুরি। স্কুল থেকে কর্মক্ষেত্র, এমনকি নগর পরিকল্পনা পর্যন্ত স্ট্রোক প্রতিরোধের শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে।

তারা জানান, স্ট্রোকের ক্ষেত্রে FAST সংক্ষিপ্ত রূপটি সবার জানা থাকা উচিত। যেমন—মুখ ঝুলে পড়া (Face drooping), বাহু দুর্বলতা (Arm weakness), কথা বলতে অসুবিধা (Speech difficulty), জরুরি পরিসেবায় দ্রুত ফোন করা (Time to call emergency services)। প্রাথমিকভাবে এই রোগ শনাক্ত করতে পারলে জীবন এবং মস্তিষ্ক দুটোই বাঁচায়। স্ট্রোকের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হিসেবে প্রতি মিনিটই মূল্যবান।

বিশেষজ্ঞরা আরো জানান, আধুনিক চিকিৎসা পদ্ধতি সময় মতো শুরু করা গেলে রোগীর জীবন ও মস্তিষ্ক রক্ষা করা সম্ভব। দেশের রোগীদের চাহিদা অনুযায়ী, দ্রুত চিকিৎসা দিতে সক্ষম এমন বিশেষায়িত স্ট্রোক কেয়ার সেন্টার দেশের প্রতিটি অঞ্চলে গড়ে তোলা এখন সময়েরই দাবি।

প্রধান অতিথির বক্তব্যে বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ইন্টারন্যাশনাল স্ট্রোক কনফারেন্স স্ট্রোক চিকিৎসার ম্যানেজমেন্টের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত করবে। বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে বিএমইউতে স্ট্রোকের সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করা হবে। আজকের এই আন্তর্জাতিক সম্মেলনে বিদেশি বিশেষজ্ঞদের উপস্থিতি দেশের স্ট্রোকের উন্নত চিকিৎসার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে। 

অন্য বক্তারা স্ট্রোকের ম্যানেজমেন্ট, প্রতিরোধ, মাল্টি ডিসিপ্লিনিয়ারি ও কোলাবরেটিভ এপ্রোচ ইত্যাদির উপর গুরুত্বারোপ করেন।

এই সম্মেলন ছিল মূলত গণসচেতনতা বৃদ্ধি, সময়োপযোগী চিকিৎসা হস্তক্ষেপ, জীবনধারার ইতিবাচক পরিবর্তন এবং আন্তর্জাতিক সহযোগিতার এক গুরুত্বপূর্ণ সমাবেশ। 

সম্মেলনে বক্তারা বিশ্বব্যাপী গাইডলাইন সমন্বয়, তথ্য বিনিময় এবং আন্তর্জাতিক প্রশিক্ষণ সম্প্রসারণের ওপর জোর দেন। বৈশ্বিক সহযোগিতা ছাড়া স্ট্রোক প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থার টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও উল্লেখ করেন। বাংলাদেশে স্ট্রোক কেয়ার ব্যবস্থার রূপান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পরবর্তী প্রজন্মের নিউরোইন্টারভেনশন পরিষেবার বিকাশে এই সম্মেলন নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলেও তারা উল্লেখ করেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত