ইবনে সিনা মেডিকেলে বিশ্ব স্পাইন দিবস উদযাপিত
মেডিভয়েস রিপোর্ট:মেরুদণ্ডে বিনিয়োগ করুন—এ প্রতিপাদ্য সামনে রেখে রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজে উদযাপিত হয়েছে বিশ্ব স্পাইন দিবস ২০২৫।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অর্থোপেডিক্স বিভাগের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।
এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় একটি বর্ণাঢ্য র্যালির। এতে শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
র্যালি-পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. পারভেজ কবির।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইবনে সিনা মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাইদুল ইসলাম এবং সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির।
আয়োজকরা জানান, মেরুদণ্ড শরীরের ভারসাম্য ও চলনশক্তির মূল স্তম্ভ। নিয়মিত ব্যায়াম, সঠিক ভঙ্গি ও সচেতন জীবনযাপন মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় অপরিহার্য। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে স্পাইন বা মেরুদণ্ডের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার ছিল ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
টিআই/এমইউ