১৭ অক্টোবর, ২০২৫ ০৩:৪৮ পিএম
এমটিএফের সেমিনারে বক্তারা

সার্বক্ষণিক রোগ নির্ণয় সেবা চালু থাকলে বছরে দুই হাজার কোটি টাকা রাজস্ব আয় সম্ভব’

সার্বক্ষণিক রোগ নির্ণয় সেবা চালু থাকলে বছরে দুই হাজার কোটি টাকা রাজস্ব আয় সম্ভব’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বাস্থ্য ব্যবস্থায় পদ্ধতিগত দুর্বলতা ও অব্যবস্থাপনা দূর করে জনসাধারণের দোরগোড়ায় কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘জুলাই আকাঙ্ক্ষা ও স্বাস্থ্য সংস্কার’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ)।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর মহাখালী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করাহয়।

সেমিনারে বক্তারা দেশের স্বাস্থ্য খাতে বিভিন্ন পদ্ধতিগত দুর্বলতা ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে বলেন, সীমিত সম্পদ থাকলেও সঠিক ব্যবস্থাপনা না থাকায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

ফোরামের নেতারা বলেন, আউটডোর সেবা শুধুমাত্র এক শিফটে চালু থাকায় কর্মজীবীদের সেবা পেতে কর্মঘণ্টা নষ্ট করতে হচ্ছে। অন্য দিকে, ভবন ও যন্ত্রপাতি দিনের বাকি সময়গুলোতে অব্যবহৃত থেকে যাচ্ছে। এতে যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, তেমনি রিএজেন্ট ও যন্ত্রপাতির সঠিক ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না।

তারা বলেন, তিন শিফটে সেবা চালু করা হলে একই অবকাঠামো ও যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহার সম্ভব হবে। একই সঙ্গে রোগ নির্ণয়ের সময়সীমা বাড়ানো গেলে খরচ কমবে, রোগ নির্ণয় প্রাথমিক পর্যায়েই সম্ভব হবে এবং জনগণ সাশ্রয়ী মূল্যে সরকারি সেবা গ্রহণে আগ্রহী হবে।

অনুষ্ঠানে বক্তারা ২৪ ঘণ্টা রোগ নির্ণয় সেবা চালু, মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন এবং দক্ষ জনবল নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান। মান নিয়ন্ত্রণ নিশ্চিতে গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের উপযুক্ত পদে নিয়োগ এবং জব রেজিস্ট্রেশন চালুর দাবি তোলেন তারা।

এতে আরও জানানো হয়, প্রতি বছর দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরীক্ষার মাধ্যমে প্রায় দুই হাজার কোটি টাকা রাজস্ব আয় সম্ভব। অথচ দক্ষ টেকনোলজিস্টের অভাবে এ খাতের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।

এ সময় তারা ছয় দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—

১. উপজেলা পর্যায়ে রোগ নির্ণয় সেবা ২৪/৭ চালু,
২. মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন ও জব রেজিস্ট্রেশন চালু,
৩. সব ডিপ্লোমাকে সম-মর্যাদা দিয়ে ক্যারিয়ার পাথওয়ে নিশ্চিত,
৪. কোয়ালিটি কন্ট্রোল অফিসার পদ সৃষ্টি,
৫. মাস্টার্স কোর্স চালু করে উচ্চশিক্ষার সুযোগ এবং 
৬. স্বতন্ত্র মেডিকেল টেকনোলজি পরিদপ্তর গঠন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী মিজানুর রহমান খান, ডা. শফিকুল ইসলাম জুয়েল, বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের সিনিয়র সহসভাপতি মিয়া মু. গোলাম মাওলা, মহাসচিব রিপন সিকদার এবং বিভিন্ন ছাত্রনেতারা।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন এমটিএফ অফিস সম্পাদক রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন মু. সোহেল হাওলাদার। সভাপতিত্ব করেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. সোহেল রানা।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত