১৪ অক্টোবর, ২০২৫ ০৩:২৭ পিএম

এপিবির নতুন সভাপতি অধ্যাপক সোহেল, সম্পাদক অধ্যাপক শামীম 

এপিবির নতুন সভাপতি অধ্যাপক সোহেল, সম্পাদক অধ্যাপক শামীম 
অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত ও অধ্যাপক ডা. শামীম আহমেদ। (ছবিতে বাম দিক থেকে)

মেডিভয়েস রিপোর্ট: অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান্স অব বাংলাদেশের (এপিবি) কার্য নির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. শামীম আহমেদ।

সম্প্রতি এপিবির ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নির্বাচন পরিচালনার জন্য গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনে (ইসি) চেয়ারম্যান করা হয় অধ্যাপক ডা. আছিয়া খানমকে। কমিশনে অধ্যাপক ডা. মো. রফিকুল আলম সদস্য ও অধ্যাপক ডা. এ. কে. এম. মতিউর রহমান ভূঞা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এ কশিনের তত্ত্বাবধানে ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এইউ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান্স অব বাংলাদেশ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত