নড়িয়ায় ডা. কামরুলের ওপর সন্ত্রাসী হামলায় এনডিএফের নিন্দা
মেডিভয়েস রিপোর্ট: শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. কামরুল হাসানের ওপর গত ৯ অক্টোবর সন্ত্রাসী হামলার শিকার হন। এ হামলার ঘটনায় ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) এনডিএফের অফিস সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ৯ অক্টোবর শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুল হাসান তাঁর কর্তব্য পালনকালে একদল সন্ত্রাসীর পরিকল্পিত হামলার শিকার হন। রোগীর সেবা প্রদানে নিয়োজিত অবস্থায় এমন বর্বরোচিত ঘটনা চিকিৎসক সমাজ ও দেশের সচেতন জনগণের মাঝে গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে।’
এনডিএফের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। এই ধরনের হামলা শুধু ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং সামগ্রিক স্বাস্থ্যসেবার ওপর আঘাত। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে।’
বিজ্ঞপ্তিতে প্রশাসনের প্রতি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে জোর দাবি জানানো হয়। বলা হয়, ‘দেশের সকল চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। চিকিৎসকদের নিরাপত্তাহীনতা স্বাস্থ্যসেবার গুণগত মান এবং রোগীর জীবনরক্ষার ক্ষেত্রে হুমকি স্বরূপ, যা কোনোভাবেই সহ্য করা যায় না।’
ডা. জিয়াউল হক বলেন, ‘আমরা, ন্যাশনাল ডক্টরস ফোরাম, দেশের সকল চিকিৎসকের পক্ষ থেকে এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানাচ্ছি এবং প্রত্যেক চিকিৎসকের নিরাপত্তা ও সম্মান রক্ষায় সর্বোচ্চ গুরুত্বারোপের আহ্বান জানাচ্ছি।’
-
১৬ মে, ২০২৬
হার্ট অ্যাটাকের রোগীর মৃত্যুর জের
শরীয়তপুরে রোগীর স্বজনদের সংঘবদ্ধ হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসক
-
২১ এপ্রিল, ২০২৬
দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি
ক্যান্সার হাসপাতালের উপ পরিচালককে কুপিয়ে জখম: ড্যাবের নিন্দা ও প্রতিবাদ
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৬