২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৪৫ পিএম

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ৬৬৪

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ৬৬৪
ছবি: মেডিভয়েস ফাইল

মেডিভয়েস রিপোর্ট: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৬৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৬ জন, চট্টগ্রামে ৭৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১০১ জন, দক্ষিণ সিটিতে ১০৭ জন, ময়মনসিংহে ১৭ জন, রাজশাহীতে ৫৭ জন, রংপুরে ৪৭ জন এবং সিলেট বিভাগে ভর্তি হয়েছেন ছয়জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকার দক্ষিণ সিটিতে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ জনে।

চলতি বছরের শুরু থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৩ হাজার ১৭৩ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪০ হাজার ৮৬৭ জন। শুধু গত ২৪ ঘণ্টাতেই ছাড়পত্র পেয়েছেন ৬৮১ জন।

প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে ডেঙ্গুতে দেশে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক