গাজায় ইসরায়েলি হামলায় ১৭০০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী নিহত: মন্ত্রণালয়
মেডিভয়েস রিপোর্ট: ইসরায়েলের হামলায় এ পর্যন্ত এক হাজার ৭২৩ জনেরও বেশি স্বাস্থ্যসেবা কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল জাজিরার সংবাদকর্মীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী যখন আক্রমণ শুরু করেছিল, তখন থেকে তারা গাজার ৩৮টি হাসপাতালকে লক্ষ্যবস্তুতে পরিণত করে, যেখানে কমপক্ষে এক হাজার ৭২৩ জন স্বাস্থ্যসেবা কর্মী নিহত হয়েছেন।
আল জাজিরার সূত্রমতে, গাজা শহরের সেন্ট জন চক্ষু হাসপাতাল, আল-রান্তিসি শিশু হাসপাতাল এবং শেখ হামাদ হাসপাতালের স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে গেছে।
গাজার স্বাস্থ্য মহাপরিচালক সতর্ক করে বলেন, জ্বালানিসহ ত্রাণ সরবরাহের ওপর ইসরায়েলের অবরোধ ‘বড় বিপর্যয়’ ডেকে আনছে। পেট্রোল প্রবেশের অনুমতি না দেওয়া হলে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালগুলো বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে।
এমইউ/
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে নিবন্ধন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে নিবন্ধন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
পরিবার ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নিপসমের দুই গবেষণা
যৌথ সিদ্ধান্ত গ্রহণ দাম্পত্য সম্পর্ক বাড়ায়, প্রাথমিক স্বাস্থ্যসেবায় সুশাসনের ঘাটতি

জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত