ব্যাংককে হাসপাতালের সামনের রাস্তায় ভয়াবহ ধস, স্বাস্থ্যসেবা বন্ধ
মেডিভয়েস রিপোর্ট: মেডিভয়েস রিপোর্ট: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভাজিরা হাসপাতালের সামনের রাস্তায় ভূমি ধসে গভীর গর্ত (সিংকহোল) হওয়ার ঘটনা ঘটেছে। এতে চিকিৎধানী রোগীরা আতঙ্কে হাসপাতাল ছেড়ে পালিয়েছেন।
স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ভূগর্ভস্থ মেট্রোরেলের নির্মাণকাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, হঠাৎ করেই সড়কের বড় একটি অংশ ধসে মাটির নিচে চলে যাচ্ছে এবং এতে সেখানে বিশাল গর্ত তৈরি হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং পানির পাইপ ক্ষতিগ্রস্ত হয়।
এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ বহির্বিভাগের সেবা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। প্রায় সাড়ে তিন হাজার রোগীর নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট পিছিয়ে দিতে হয়েছে। আশপাশের অন্য ভবন থেকেও বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে প্রশাসন।
প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের বরাত দিয়ে রয়টার্স বলেছে, ‘একটি ভূগর্ভস্থ মেট্রোরেলের নির্মাণকাজ চলার সময় ময়লা ঢলে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে ভাগ্যক্রমে কোনও মৃত্যু বা আহত হয়নি।’
ব্যাংকক গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ত স্থানীয় সংবাদমাধ্যম নেশন থাইল্যান্ডকে বলেন, ভূগর্ভস্থ স্টেশনের ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ার পর ওপরে থাকা মাটি টানেলে প্রবাহিত হয়। এতে পার্শ্ববর্তী ভবনগুলোও হেলে যায়।
তিনি জানান, সড়কের এক পাশ তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও ধসে যাওয়া অংশে নরম মাটি ও পর্যাপ্ত সাপোর্টিং স্ট্রাকচার না থাকায় বিপর্যয় ঘটে।
কর্তৃপক্ষ বলেছে, ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে নির্মাণকাজ ও মাটির গুণগত মান নতুনভাবে পরীক্ষা করা হবে।
এ ঘটনায় ব্যাংকক শহরের একটি বড় অংশের যান চলাচল ব্যাহত হয়েছে। কোনো হতাহত না হলেও তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যাংককের গভর্নর।
এমইউ/
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন