২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২০ এএম

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা ড্যাবের ৩ শাখার কার্যক্রম স্থগিত

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা ড্যাবের ৩ শাখার কার্যক্রম স্থগিত
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গে জড়িত থাকার অভিযোগে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কুমিল্লা জেলা, মহানগর ও মেডিকেল কলেজ কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন অভিযোগ এসেছে। একাধিক অনিয়মের ঘটনায় গণমাধ্যমে সংবাদ পর্যন্ত হয়েছে। সত্যাসত্য যাচাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন করা হবে। দোষ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে কোন কোন কারণে এই তিন শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে তা বলতে চাননি ড্যাব মহাসচিব।

এদিকে সোমবার (২২ সেপ্টেম্বর) জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অসাংগঠনিক কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগের ভিত্তিতে অদ্য ২২.০৯.২০২৫ তারিখে ড্যাব এর নির্বাচিত নেতৃবৃন্দের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ড্যাব এর কুমিল্লা জেলা শাখা, কুমিল্লা মহানগর শাখা ও কুমিল্লা মেডিকেল কলেজ শাখা এই ৩টি কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হলো। উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় ড্যাব কর্তৃক তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত