চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১৩২, শনাক্ত ৩৩ হাজার ৮০০
মেডিভয়েস রিপোর্ট: চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮৩১ জনে।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। মৃত দুইজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ছিলেন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৪ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি ৭৬ জন চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে), এবং ৭৩ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।
বর্তমানে দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে এক হাজার ৫৪৬ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে ঢাকাতেই ভর্তি রয়েছে ৭৪৫ জন, আর ঢাকার বাইরে ৮০১ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৫৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন মোট ৩২ হাজার ১৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৪ শতাংশ নারী।
টিআই/
-
২৬ জুলাই, ২০২৬
-
২১ জুলাই, ২০২৬
-
২০ জুলাই, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
-
১৮ জুলাই, ২০২৬
-
১৭ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৬