২৯ জুলাই, ২০২৫ ০৯:৫৫ এএম

সোহরাওয়ার্দীতে বোনস ব্যাংকের যাত্রা শুরু, বিনামূল্যে মানবকঙ্কাল পেল ১৬ শিক্ষার্থী

সোহরাওয়ার্দীতে বোনস ব্যাংকের যাত্রা শুরু, বিনামূল্যে মানবকঙ্কাল পেল ১৬ শিক্ষার্থী
সোহরাওয়ার্দী মেডিকেলের ১৬ শিক্ষার্থীকে বিনামূল্যে এসএইচএসএমসি বোনস ব্যাংকের বোনস প্রদান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ১৬ জন শিক্ষার্থীকে বিনামূল্যে ৯ সেট বোনস প্রদান করেছে এসএইচএসএমসি বোনস ব্যাংক। রোববার (২৭ জুলাই) রাত ১০টায় কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে তাদের বোনস সেট তুলে দেওয়া হয়।

এসএইচএসএমসি বোনস ব্যাংকের প্রধান পর্যালোচকের সঞ্চালনায় অনুষ্ঠানে বোনস ব্যাংকের শরঈ গুরুত্ব, বোনস কেনাবেচার কুফল ও অমানতদারিতা সম্পর্কে বক্তব্য রাখেন ছাত্রাবাস জামে মসজিদের ইমাম মাওলানা সালমান মাহ্দী। আরও বক্তব্য রাখেন বোনস ব্যাংকের সামগ্রিক কার্যক্রমে পরামর্শদাতা ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. ইমাম হোসেইন।

হালাল উপায়ে বিনামূল্যে বোনস পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এ প্রসঙ্গে একজন শিক্ষার্থী বলেন, ‘এভাবে বিনামূল্যে বোনস পেয়ে ভালো লাগছে। আমার বিশ্বাস, সব শিক্ষার্থী বিশেষত ইসলাম প্র্যাক্টিসিং শিক্ষার্থীরা বোনস ক্রয়-বিক্রয়ের অসাধু চক্র থেকে মুক্তি পাবে।’

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বোন্স ব্যাংকে যারা বোন্স ডোনেট করেছেন, তাদের প্রতি অন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থীরা। এই উদ্যোগ ভবিষ্যতে দেশের অন্যান্য মেডিকেল কলেজেও অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত