ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৯
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এই সময়ের তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৬ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৫২৯ জন।
রবিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, জুলাইয়ে এখন পর্যন্ত ৯ হাজার ২৩৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৩৪ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ৩৭১ জন, বাকি ৮৫৯ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এই বছরের জানুয়ারিতে এক হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে’তে এক হাজার ৭৭৩ এবং জুনে পাঁচ হাজার ৯৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে ৭, মে’তে তিন এবং জুনে ১৯ জন মারা গেছেন।
-
০৭ ফেব্রুয়ারী, ২০২২