সংক্রমণ প্রতিরোধ-নিয়ন্ত্রণে বিএমইউকে সহায়তা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
মেডিভয়েস রিপোর্ট: সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি) বাস্তবায়নে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিকে (বিএমইউ) কারিগরি সহায়তা দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে এ নিয়ে বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ কার্যালয়ের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ অফিসের স্বাস্থ্য ব্যবস্থাপনা টিম লিডার সাঙ্গে ওয়াংমো। সভায় দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিএমইউর সঙ্গে এক যোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে, যাতে বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও এর ল্যাবরেটরিগুলোকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের (আইপিসি) একটি জাতীয় মডেল হিসেবে গড়ে তোলা যায়।
ডব্লিউএইচও জানায়, তারা মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি কার্যকর ও ব্যবহারোপযোগী আইপিসি ব্যবস্থা বাস্তবায়নে সহায়তা করবে, যা স্বাস্থ্যসেবা প্রদানকারীদের কর্মপদ্ধতি এবং রোগীদের প্রয়োজনীয় সকল দিক বিবেচনায় নেবে।
এই উদ্যোগের প্রধান লক্ষ্য সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে টেকসই উন্নয়ন ঘটানো এবং দেশের অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য একটি মানদণ্ড হিসেবে উদাহরণ স্থাপন করা।
এ ছাড়া পরিচ্ছন্নতা, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা, টিকা প্রদান, জনসচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কার্যক্রমের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএমইউর পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আতিকুল হক তুহিন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুস শাকুর, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচির জাতীয় পেশাদার কর্মকর্তা (গুণগত স্বাস্থ্য ব্যবস্থা) ডা. মুরাদ সুলতান।
প্রশঙ্গত, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা অনুশীলন, যা রোগের বিস্তার রোধে সহায়ক ভূমিকা পালন করে। হাসপাতাল, ক্লিনিক ও অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে রোগী এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপদ রাখতে এর কার্যকর বাস্তবায়ন অপরিহার্য।
টিআই/এমইউ
-
২২ এপ্রিল, ২০২৬
বিএমইউতে বিশ্ব হরমোন দিবসের সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত
হরমোনজনিত রোগ শনাক্ত ও সঠিক চিকিৎসায় গুরুত্বারোপ
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০১ জুলাই, ২০২৫