০২ জুলাই, ২০২৫ ০৬:০৩ পিএম
শজিমেকের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) অধ্যাপক ডা. আবু হেনা মোস্তফা কামালকে প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (১ জুলাই) পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল শজিমেকের বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো। আগামী ৯ জুলাইয়ের মধ্যে তিনি পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা
দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক
এএমআরের নজরদারি প্রতিবেদন
সারাদেশে হাসপাতালগুলোর আইসিইউতে বাড়ছে অ্যান্টিবায়োটিক সংকট
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা
দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক
এএমআরের নজরদারি প্রতিবেদন
সারাদেশে হাসপাতালগুলোর আইসিইউতে বাড়ছে অ্যান্টিবায়োটিক সংকট
এই বিভাগের সর্বাধিক পঠিত