ডেঙ্গুতে এক জনের মৃত্যু, আক্রান্ত ৪১৬
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন আরও ৪১৬ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩২ জন।
আজ বুধবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত নারী (৩৫) রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে।
এ ছাড়া একই সময়ে আক্রান্তদের ১৬৫ জন বরিশাল বিভাগের বাসিন্দা। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬৫ ও উত্তর সিটি কর্পোরেশনে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সিটি কর্পোরেশনের বাইরে চট্টগ্রাম বিভাগে ২৩, ঢাকা বিভাগে ৫৫, খুলনা বিভাগে ১৮, ময়মনসিংহ বিভাগে ১০ ও রাজশাহী বিভাগে ৫১ জন আক্রান্ত হয়েছেন।
এনএআর/
-
২১ জুলাই, ২০২৬
-
২০ জুলাই, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
-
১৮ জুলাই, ২০২৬
-
১৭ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৬