২৭ জুন, ২০২৫ ০৯:২৮ পিএম

খুলনা মেডিকেলে রেড নিউক্লিয়াস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানব কঙ্কাল বিতরণ

খুলনা মেডিকেলে রেড নিউক্লিয়াস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানব কঙ্কাল বিতরণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: খুলনা মেডিকেল কলেজের রেড নিউক্লিয়াস অ্যাসোসিয়েশনের উদ্যোগে কে-৩৪ ব্যাচের নবাগত শিক্ষার্থীদের মধ্যে মানব কঙ্কাল (হিউম্যান স্কেলিটন) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টায় প্রফুল্ল চন্দ্র হলের টিভি রুমে বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

রেড নিউক্লিয়াস অ্যাসোসিয়েশনের অঙ্গ সংগঠন আরএনএ বোনস ব্যাংকের মাধ্যমে কে-৩৪ ব্যাচের নবাগত শিক্ষার্থীদের মাঝে আট সেট মানব কঙ্কাল আমানত হিসেবে হস্তান্তর করা হয়।

রেড নিউক্লিয়াস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, এই বোনসগুলো বাইরের কোথাও থেকে কেনা হয়নি, বরং নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের কিছু ভাইদের উদারতার সাথে দান ও তাদের সহযোগিতার মাধ্যমেই সংগৃহীত হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, ইসলামী শরীয়ত অনুযায়ী মানুষের দেহের কোনো অঙ্গ কেনা-বেচাঁ করা হারাম এবং এ বিষয়টি মাথায় রেখেই রেড নিউক্লিয়াস বোনস ব্যাংক সবসময় চেষ্টা করছে যেন হাড়ের লেনদেন হয় একমাত্র দান ও আমানতের ভিত্তিতে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের একাডেমিক চাহিদা পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা একটি সদকায়ে জারিয়ার অন্যতম মাধ্যম। যারা নিঃস্বার্থভাবে বোনস দান, সংগ্রহ ও বিতরণে সাহায্য করেছেন আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করুন।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : খুলনা মেডিকেল কলেজ
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত