২৭ জুন, ২০২৫ ০৫:৫৭ পিএম

কুষ্টিয়া মেডিকেলে বোনস ক্লাবের উদ্যোগে মানব কঙ্কাল বিতরণ

কুষ্টিয়া মেডিকেলে বোনস ক্লাবের উদ্যোগে মানব কঙ্কাল বিতরণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কুষ্টিয়া মেডিকেল কলেজে বোনস ক্লাবের উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের মধ্যে মানব কঙ্কাল (হিউম্যান স্কেলিটন) ও বই বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কলেজে ছাত্রদের রুমে রুমে গিয়ে বিতরণ করা হয়।

বোনস ক্লাবের উপদেষ্টা শাহাদাত হোসেন মেডিভয়েসকে বলেন,  নবাগত ১৪তম ব্যাচের ২৮ জন শিক্ষার্থীর মাঝে সাত সেট মানব কঙ্কাল ও তিন সেট বই আমানত হিসেবে হস্তান্তর করা হয়। বিতরণকৃত অস্থিগুলোর বাজারমূল্য প্রায় দুই লক্ষ ৫০ হাজার টাকা, যা সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের বোনস ক্লাবের সভাপতি ইউসা মো. তারুণ্য, সাধারণ সম্পাদক ফাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক সাফওয়ান সরকার, উপদেষ্টা ও অন্যান্য  সদস্যরা।

আয়োজকরা জানান, অস্বচ্ছল শিক্ষার্থীদের একাডেমিক চাহিদা পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা একটি সদকায়ে জারিয়ার অন্যতম মাধ্যম। যারা নিঃস্বার্থভাবে দান ও শ্রমের মাধ্যমে এই কর্মসূচিকে সফল করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং মহান আল্লাহ তায়লার দরবারে তাঁদের এই আত্মত্যাগ কবুলের দোয়া করা হয়।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত