১৫ জুন, ২০২৫ ১২:০১ পিএম

না ফেরার দেশে অধ্যাপক ডা. মোজাম্মেল হোসেন

না ফেরার দেশে অধ্যাপক ডা. মোজাম্মেল হোসেন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কনজারভেটিভ ডেনটিসট্রি এন্ড এন্ডোডনটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন। গত ৮ জুন (রোববার) ভোর ৪টার দিকে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হোসেন নিউমোনিয়ায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, পাঁচ সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সববেদনা জ্ঞাপন করেছেন বিশ্বদ্যিালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

একই দিন সকাল ১০টায় বিএমইউর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. মো. শাহিদুল হাসান বাবুলসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। মরহুমের নামাজে জানাযা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

এসআইএস/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত