১৯ অক্টোবর, ২০২৬ ০৮:৫৫ পিএম
স্বাস্থ্য অধিদপ্তরের পিএইচসির নতুন পরিচালক ডা. নাসরিন আক্তার
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার সাপোর্ট সার্ভিসেস বিভাগের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন বর্তমান উপপরিচালক ডা. নাসরিন আক্তার।
আজ সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
শাখার যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।’
বদলিপূর্বক পদায়নকৃত কর্মকর্তা আগামী ২৬ অক্টোবরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
জেএইচ/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত