১৮ মে, ২০২৫ ০৬:০৫ পিএম

বিএমইউতে ফের রেডিওথেরাপি সেবা চালু , স্বস্তিতে ক্যান্সার রোগীরা

বিএমইউতে ফের রেডিওথেরাপি সেবা চালু , স্বস্তিতে ক্যান্সার রোগীরা
ছবি: সংগৃহীত

সাইদুল ইসলাম সাঈদ: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত উন্নত প্রযুক্তির যন্ত্র লিনাক মেশিন (লিনিয়ার এক্সিলেটর) দিয়ে রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসা সেবা কার্যক্রম পুনরায় চালু হয়েছে।

আজ রোববার (১৮ মে) বিএমইউর এফ ব্লকে অনকোলজি বিভাগের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, জনস্বার্থে চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে। রোগীদের প্রতি বৈষম্যপূর্ণ আচরণ বন্ধ ও উচ্চবিত্তের মানসিকতা ত্যাগ করতে হবে। ক্যান্সার রোগীদের চিকিৎসা ব্যয়ে রোগীকে অবহিতকরণ, রোগীর মতামত প্রদান ও সিদ্ধান্ত গ্রহণ, চিকিৎসার সম্ভাব্য অগ্রগতির বিষয়ে রোগীর স্বজনকে অবহিত করতে হবে। ক্যান্সার বিভাগ থেকে গবেষণা কার্যক্রমে  শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টদের অধিকতর মনোযোগী হতে হবে।

ভাইস-চ্যান্সেলর আরো বলেন, বিদ্যমান নির্দেশনা অনুসরণ করে ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি দেশের মানুষের আর্থসামাজিক প্রেক্ষাপট ও বিজ্ঞানের সাথে সম্পর্কিত এমন নিজস্ব নির্দেশনা, প্রোটকল তৈরির পদক্ষেপ নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ক্যান্সারের চিকিৎসায় অনেক চ্যালেঞ্জ রয়েছে। রোগীরা অনেক আশা নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসে। চিকিৎসার জন্য বিদ্যমান সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে রোগীদের আশা পূরণে সচেষ্ট হতে হবে। রোগীদের সুস্থ জীবনযাপন নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য।

কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য রেডিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পুনরায় লিনিয়ার এক্সিলেটর মেশিন চালু করা হলো। বিএমইউর উদ্দেশ্য ইনকাম করা নয়, বিএমইউর উদ্দেশ্য হলো গবেষণা কার্যক্রমকে তরান্বিত করা, রোগীরা যাতে সহজে ও স্বল্প ব্যয়ে চিকিৎসা সেবা নিয়ে আরোগ্য লাভ করে সন্তুষ্ট নিয়ে বাড়ি ফিরে যেতে পারে তা নিশ্চিত করা। সেই উদ্দেশ্য বাস্তবায়নে অধিক গুরুত্ব দিতে হবে। দেশেই যাতে রোগীরা সেবা নিয়ে সুস্থ জীবনযাপন করতে পারেন সে দিকে দৃষ্টি দিতে হবে।

রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কারো অনিয়মের দায় নিবে না। রোগীদের প্রতি সংশ্লিষ্ট সকলকে আরো সদয় হতে হবে। রোগীদেরকে যেনো অযথা আর্থিকভাবে চাপে ফেলা না হয়। রোগীরা যেনো প্রতারিত না হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে।

অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ বলেন, বিএমইউর অনকোলজি বিভাগে আরো একটি  লিনিয়ার এক্সিলেটর মেশিন চালু, ব্র্যাকিথেরাপি মেশিন চালু, দুই শিফটে রেডিওথেরাপি কার্যক্রম চালু, অনকোলজি বিভাগে কর্মরত সংশ্লিষ্টদের জন্য ঝুঁকিভাতা চালুর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন।

এসআইএস/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত