১৬ এপ্রিল, ২০২৫ ১২:১৭ পিএম

সুপার স্পেশালাইজড হাসপাতালে লিভার রোগের চিকিৎসা শুরু

সুপার স্পেশালাইজড হাসপাতালে লিভার রোগের চিকিৎসা শুরু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে লিভারের বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু হয়েছে। এখন থেকে রোগীরা আউটডোরের পাশাপাশি এই হাসপাতালে ভর্তি থেকে ইনডোর সেবাও নিতে পারবেন। এ ছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটি ও অন্যান্য সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে এই হাসপাতালে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, লিভারের রোগীদের জন্য প্রতি সপ্তাহে সোম ও বুধবার বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা সেবা চালু রয়েছে। এর মধ্যে রয়েছে এন্ডোস্কপি, এন্ডোস্কোপিক ভ্যারিসিয়াল লিগেশন (ইভিএল), শর্ট ক্লোনোস্কপি, ফুল ক্লোনোস্কপি, গ্লু ইনজেকশন, এন্ডোস্কপিক পলিপেক্টমি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি (এফএনএসি) ফর্ম লিভার স্পেস অকুপাইং লিজন (এসওএল), লিভার এবসেস, পেয়ার থেরাপি, এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলানজিওপ্যানক্রিয়াটোগ্রাফি (ইআরসিপি) স্টেন্ট রিমুভাল, ইআরসিপি স্টেন্টিং, ক্লোনোস্কপি পলিপেক্টমি এবং ডিউডেনস্কোপি ইত্যাদি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়েটিক ডিজিজ, হেপাটোলজি অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, কার্ডিওভাসকুলার অ্যান্ড স্ট্রোক সেন্টার, মাদার অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার সেন্টার, কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি সেন্টার এবং অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সেন্টার রয়েছে। এসব সেন্টারে রোগীদের হার্ট, কিডনি, লিভার (হেপাটোলজি), নিউরোসহ  বেশকিছু রোগের বিশেষায়িত চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল থেকে জানানো হয়, এই হাসপাতালের আউটডোর ও ইনডোরে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন। সার্জারির জন্য ইনডোর সেবা, অর্থাৎ রোগী ভর্তি করা হচ্ছে। এখানে পিত্তথলির পাথর অপারেশন থেকে শুরু করে সব ধরনের প্যানক্রিয়েটিক সার্জারি করা হয়। এর মধ্যে রয়েছে ল্যাপারোস্কপিক সার্জারি, হুয়িপলস প্রসিডিউর ইত্যাদি।

এ ছাড়া হেপাটোবিলিয়ারি সার্জারি ও লিভার ট্রান্সপ্ল্যান্ট ও লিভার বিভাগ থেকে সফলভাবে লিভার ট্রান্সপ্ল্যান্ট চালু করার জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে।

হাসপাতালের হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়েটিক ডিজিজ, হেপাটোলজি অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের বহির্বিভাগ চিকিৎসাসেবার মধ্যে রয়েছে লিভার (হেপাটোলজি), অফথালমোলজি, সার্জিক্যাল অনকোলজি, গ্যাস্ট্রোএন্ট্রারোলজি, কলোরেক্টাল সার্জারি, হেপাটোবিলিয়ারি সার্জারি অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট এবং প্লাস্টিক সার্জারি, এন্ডোক্রাইন সার্জারিসহ জেনারেল সার্জারি। এর মধ্যে লিভার (হেপাটোলজি) রোগে আক্রান্ত রোগীরা বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারছেন।

সার্জিক্যাল অনকোলজি, অফথালমোলজি, গ্যাস্ট্রোএন্ট্রারোলজি, লিভার ট্রান্সপ্ল্যান্ট, কলোরেক্টাল সার্জারি, প্লাস্টিক সার্জারি, এন্ডোক্রাইন সার্জারিসহ জেনারেল সার্জারির রোগীরা সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং সরকারি ছুটি দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই দুই শিফটে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারছেন।

এসআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সুপার স্পেশালাইজড হাসপাতাল
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত