ঝালকাঠিতে জুলাই যোদ্ধাদের স্বাস্থ্যকার্ড বিতরণ
মেডিভয়েস রিপোর্ট: ঝালকাঠি জেলায় চব্বিশের গণ-অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মাঝে স্বাস্থ্যকার্ড বিতরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ২৩ জনকে এই স্বাস্থ্যকার্ড প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সকল জুলাই যোদ্ধার কাছে কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই কার্ড বিতরন করা হয়।
স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠানে ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুল রহমান বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার অবদানের কারণে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আন্দোলনে আহতরা যাতে নির্বিঘ্নে উন্নত স্বাস্থ্যসেবা পায়, সেজন্য সরকার তাদের জন্য স্বাস্থ্যকার্ডের ব্যবস্থা করেছে।’
জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির ও অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন প্রমুখ।
এর আগে ১ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে প্রতি সপ্তাহে নির্দিষ্ট জেলায় স্বাস্থ্যকার্ড বিতরণ করা হবে। ওই দিন আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোদন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
টিআই/এনএআর/
-
২৭ ডিসেম্বর, ২০২৫
-
৩১ মে, ২০২৫
অনুকূল পরিবেশ নিশ্চিত করে চালু হবে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট
নিকটস্থ হাসপাতালের চক্ষু বিভাগে সেবা নেওয়ার অনুরোধ মন্ত্রণালয়ের