২৭ ডিসেম্বর, ২০২৫ ০৬:১৩ পিএম

জুলাই যোদ্ধাদের নিয়ে ঢাকা-১৭ আসনের মনোনয়ন নিলেন ডা. খালিদুজ্জামান

জুলাই যোদ্ধাদের নিয়ে ঢাকা-১৭ আসনের মনোনয়ন নিলেন ডা. খালিদুজ্জামান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই যোদ্ধা ও শহীদদের কয়েকজন মা-বাবার সঙ্গে আাসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় ডা.খালিদুজ্জামান বলেন, ‘শহীদ শরীফ ওসমান হাদি আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা তার আশা-আকাঙ্ক্ষা পূরণ করবো।’

মনোনয়নপত্র তোলার সময় উপস্থিত জুলাই যোদ্ধারা ডা. খালিদুজ্জামানের পক্ষে ভোট প্রত্যাশা করেন। তারা বলেন, তাদের সমর্থন কোনো দলীয় পরিচয়ের কারণে নয়, বরং ডা. খালিদুজ্জামানের কাজ, তার অমায়িক ব্যবহার এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করার মানসিকতাকেই তারা গুরুত্ব দিচ্ছেন। এসব গুণের কারণেই তারা বিশ্বাস করেন, তিনি নির্বাচনে জয়ী হবেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক