২৭ ডিসেম্বর, ২০২৫ ০৭:৩১ পিএম

সিলেটে হার্ট অ্যাটাকে মারা গেলেন কোচ মাহবুব আলী

সিলেটে হার্ট অ্যাটাকে মারা গেলেন কোচ মাহবুব আলী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্স সাথে ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শুরুর ঠিক আগে দলটির সহকারী কোচ মাহবুব আলী জাকি হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন। বিষয়টি মুহূর্তেই উত্তেজনা সৃষ্টি করে। তাঁকে সঙ্গে সঙ্গে বুকে চাপ দিয়ে হার্ট ও ফুসফুস চালু রাখার চেষ্টার (সিপিআর) মধ্য দিয়ে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর জানা যায়, মাহবুব আলীর মৃত্যুর খবর।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, হাসপাতাল কর্তৃপক্ষ মাহবুব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষও জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে কোচ মাহবুব আলীর মৃত্যু হয়েছে।

এর আগে মাঠে ম্যাচের প্রস্তুতি চলাকালীন, কোচিং স্টাফ ও ক্রিকেটাররা ওয়ার্মআপ করছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তাকে ঘিরে জটলা দেখা যায়। ঢাকা ক্যাপিটালস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, অনুশীলনের সময় অসুস্থ বোধ করায় মাঠে লুটিয়ে পড়েন মাহবুব আলী।

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নেমে থাকা ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়রা এবং দর্শকরা ম্যাচ চলাকালীন তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ হয়ে পড়েন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক