২৭ ডিসেম্বর, ২০২৫ ০৩:১০ পিএম

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগের অবস্থান কর্মসূচিতে ঢামেক শিক্ষার্থীরা

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগের অবস্থান কর্মসূচিতে ঢামেক শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে শহীদ শরীফ মো. ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে শাহবাগ মোড়ে চলমান ছাত্রজনতার অবস্থান কর্মসূচিতে অংশ নেন ঢামেক শিক্ষার্থীরা। এ সময় তাঁরা হাদি হত্যার বিচার দাবি করেন এবং প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

ঢামেক শিক্ষার্থীরা বলেন, স্বাধীন বাংলাদেশে এ ধরনের হত্যাকাণ্ড আর দেখতে চান না। বাংলাদেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে। কোনো প্রভাব বা চাপের কারণে যেন ন্যায়বিচার ব্যাহত না হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে। তাঁদের ভাষ্য, এই আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, এটি ন্যায়ের পক্ষে।

এর আগে অবস্থান কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেন জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসান। তিনি বলেন, হাদি হত্যার বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। প্রধান আসামিকে হাজির করতে না পারা এবং ঘটনায় কারা জড়িত ছিল, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না পাওয়ায় উদ্বেগ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিও এখনও দৃশ্যমান নয় বলে মন্তব্য করেন তিনি।

পূর্বঘোষণা অনুযায়ী, হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অবস্থান কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও হত্যাকারীদের সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তিনি বলেন, ‘আমাদের আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই। আজ শাহবাগ অবরোধ করেছি, আগামীকালও করা হবে। সারা বাংলাদেশ থেকে জনতা এখানে আসছে।’

এ সময় কর্মসূচিতে অংশ নিয়ে হাদির ভাই শরিফ ওমর বিন হাদি বলেন, সরকারের কার্যক্রম দেখে মনে হচ্ছে, বিচার নিয়ে তাদের কোনো আন্তরিকতা নেই। তাঁর ভাষায়, ‘ওসমান হাদির বিচারের দাবি এখন বাংলাদেশের ১৮ কোটি মানুষের দাবি। আমরা রাজপথে নেমেছি, বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।’

প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমাদের বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করতে। রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার আগেই আমরা স্পষ্ট করে বলতে চাই, বিচার না হলে আন্দোলন আরও জোরদার হবে।’

এতে অংশনেওয়া বিক্ষোভকারীরা জানান, হাদি হত্যার প্রধান আসামিসহ সব জড়িত ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজ শেষে রিকশায় গন্তব্যে ফিরছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদী। রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় পেছন থেকে আসা মোটর সাইকেলের আরোহী থেকে খুব কাছ থেকে ওসমান হাদীর মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। এর পর মোটর সাইকেলের গতি বাড়িয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় তাঁকে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ওসমান হাদীর মাথায় অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসা শেষে একই দিন সন্ধ্যায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদীকে নেওয়া হয় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন  এই জুলাই বিপ্লবী। পরদিন শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁর লাশ দেশে আনা হয়।

লাখো মানুষের উপস্থিতিতে আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ জুলাই বিপ্লবীর জানাজা অনুষ্ঠিত হয়।

ওসমান হাদির জানাজার ইমামতি করেন তার বড় ভাই ড. মাওলানা আবু বকর সিদ্দিক। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

পরে বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শহীদ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক