০৯ এপ্রিল, ২০২৫ ০৪:০৫ পিএম

বিএমইউতে বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বিএমইউতে বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত চার বছর মেয়াদী ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ইন নার্সিং কোর্সের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগামী ১৮ মে রাত ১২টা পর্যন্ত চলবে।

রোববার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অনলাইন প্রবেশপত্র প্রিন্ট শুরু হবে ২১ মে সন্ধ্যা ৬টা থেকে ২৩ মে সকাল ৯টা পর্যন্ত। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ মে সকাল ১০টায় শহীদ আবু সাইদ কনভেনশন হলে এবং মৌখিক পরীক্ষা ২৬ মে থেকে ২৭ মে সকাল ৯টা ৩০ পর্যন্ত। 

এতে আরও বলা হয়েছে, প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৯ মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া বিএসসি ইন নার্সিং কোর্সে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ছয় মাস ইন্টার্নশিপ করতে হবে। 

আবেদনের শর্তাবলি

প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনকারীকে ২০২১, ২০২২ সালে ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২০২৩, ২০২৪   সালে পরীক্ষায় উত্তীর্ণরাই শুধু আবেদন করতে পারবে। তবে আবেদনকারীর বয়স অবশ্যই ২২ বছরের কম হতে হবে। এতে উপজাতিদের জন্য পাঁচ শতাংশ আসন বরাদ্দ থাকবে। 

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত