সুপার স্পেশালাইজড হাসপাতাল সংশোধিত পিআইসির সভা অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: বাংলদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটির (পিআইসি) ১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) বিএমইউর শহীদ ডা. মিলন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন বিএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। সভায় সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালন, ইন হাউজ ট্রেনিং, প্রকল্পের পিএমইউ কমিটি পুনর্গঠন, বাৎসরিক কার্য পরিকল্পনাসহ বিস্তারিত আলোচনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন বিএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, প্রকল্প পরিচালক ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নূর ই এলাহী, উপ-প্রকল্প পরিচালক লোহানী, ডা. তাজুল ইসলাম প্রমুখ।
এমআই/এমইউ