০৭ এপ্রিল, ২০২৫ ০৭:১২ পিএম

স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে সংহতি: আব্দুল হামিদ মেডিকেলে বিক্ষোভ

স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে সংহতি: আব্দুল হামিদ মেডিকেলে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে সংহতি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে পালন করেছেন কিশোরগঞ্জ আব্দুল হামিদ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভে কলেজের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, ‘আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের মনুষ্যত্ব, মানবতা বোধ ও ইমানের দাবি থেকে। দাঁড়িয়েছি, ফিলিস্তিনি নির্যাতিত ভাই-বোনদের মুক্তির দাবি নিয়ে।’

মানববন্ধনে ভারতীয় শিক্ষার্থী ওমর ফারুক ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

পরে একটি মিছিল নিয়ে করিমগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন মেডিকেল শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘ফ্রি ফি প্যালেস্টাইন’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই’ ও ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো’ ইত্যাদি স্লোগান দেন।

‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে আজ মেডিকেলের সকল ক্লাস, পরীক্ষা ও ওয়ার্ড সেবা স্থগিত রাখা হয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত