০৭ এপ্রিল, ২০২৫ ০৭:২৬ পিএম

মুন্সীগঞ্জে মেডিকেল কলেজের জন্য জায়গা নির্ধারণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জে মেডিকেল কলেজের জন্য জায়গা নির্ধারণ: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মুন্সীগঞ্জে সরকার একটি মেডিকেল কলেজের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিকেল কলেজের কাজ কীভাবে শুরু করা যায়, সে চেষ্টা চলছে।

আজ সোমবার (৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত আলোচনা সভা শেষে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘মুন্সিগঞ্জ ঢাকার সবচেয়ে কাছে। কিন্তু কিছু কিছু কাজ এখনো হয়নি। অবহেলিত একটি এলাকা ছিল এই জেলা। এখানে কীভাবে আমরা অল্প সময়ের মধ্যে কিছু কাজ করতে পারি, এ জন্য কয়েকজন উপদেষ্টা, সচিবসহ আমরা সবাই সমবেত হয়েছি। ইতিমধ্যে মেডিকেল কলেজ স্থাপনের জায়গা নির্ধারণ করা হয়ে গেছে। তবে এ জেলায় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এখনও কোনও আলোচনা হয়নি। আগে মেডিক্যাল কলেজের কাজ শেষ করে এরপর বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করা হবে।’

মুন্সিগঞ্জের যোগাযোগব্যবস্থা উন্নয়নের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শ্রীনগর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত চার লেন সড়ক করার জন্য আলোচনা হয়েছে। এটি হয়তো খুব তাড়াতাড়ি করা সম্ভব।’

সভায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এর আগে মুন্সীগঞ্জের প্রত্নতাত্ত্বিকসহ বিভিন্ন দর্শনীয় স্থান ও স্থাপনা ভ্রমণের সুবিধার জন্য ‘প্রত্নকথা’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বইটির মোড়ক উন্মোচন করা হয়। প্রত্নকথা নামের বইটির সম্পাদনা ও প্রকাশ করেছে জেলা প্রশাসন।

এমআই/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত