ওসমানী মেডিকেলের জরুরি বিভাগে বহিরাগতদের হামলা, চিকিৎসকসহ আহত ৮
মেডিভয়েস রিপোর্ট: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (সিওমেক) জরুরি বিভাগে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে হাসপাতালের ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি বিভাগে চালানো হামলায় চিকিৎসক, রোগী, নার্স ও পুলিশসহ আটজন আহত হয়েছেন।
জানা গেছে, সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় ইফতারের পর সিগারেটের ধোঁয়া ছাড়াকে কেন্দ্র করে পথচারীদের মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাঁধলে চারজন আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান।
কিছুক্ষণ পরেই হামলাকারীদের এক পক্ষ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে হাসপাতালের চিকিৎসক, চিকিৎসাধীন রোগী, নার্স ও পুলিশ সদস্যদের ওপর হামলা চালান তারা।
জানতে চাইলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম মেডিভয়েসকে জানিয়েছেন, ‘সোমবার রাত ৮টার দিকে চৌহাট্টা এলাকায় সংঘর্ষের পর আহতরা এসে হাসপাতালে ভর্তি হয়। আগের সংঘর্ষের জেরে বহিরাগতরা এসে আহতদের ক্যাজুয়ালটি বিভাগে হামলা করে। এ সময় ডাক্তার, নার্স ও ব্রাদাররা প্রতিহত করতে গেলে তাদেরকে মারধর করা হয়। পরবর্তীতে এক পুলিশ সদস্যও হামলাকারীদের হামলার শিকার হয়েছে।’
এসএইচবি/এমইউ
-
০৩ অগাস্ট, ২০২২