২৫ মার্চ, ২০২৫ ১২:২৮ পিএম

জুলাই আন্দোলনে আহত শিশুদের ঈদ উপহার প্রদান বিপিএর

জুলাই আন্দোলনে আহত শিশুদের ঈদ উপহার প্রদান বিপিএর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই আন্দোলনে আহত শিশুদের ঈদ উপহার প্রদান করেছে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ)। আজ মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সাবেক আহ্বায়ক অধ্যাপক ডা. মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘বিভক্ত হয়ে যাওয়া বিপিএকে এক করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আন্দোলনে আহত শিশুদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। কর্মক্ষম হওয়া পর্যন্ত তাদের প্রতি নজর রাখতে হবে। লোক দেখানো কিছু করে হবে না। তাদের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।’

বিপিএর সভাপতি অধ্যাপক ডা. মো. সেলিমুজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আতিয়ার রহমান ও কোষাধ্যক্ষ ডা. আতিয়ার রহমান প্রমুখ।

এনএআর/এসএইচবি/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন
  এই বিভাগের সর্বাধিক পঠিত