নাটোরে গণ-অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ
মেডিভয়েস রিপোর্ট: নাটোরে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব কার্ড বিতরণ করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন।
ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন বলেন, ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার অবদানের কারণে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার আপনাদের জন্য স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করেছে। গণ-অভ্যুত্থানে নাটোর জেলায় ১০০ জন আহতের তালিকা রয়েছে। প্রথম দিনে ৯১ জনকে স্বাস্থ্য কার্ড দেওয়া হচ্ছে। বাকিগুলো পর্যায়ক্রমে দেওয়া হবে।’
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতদের জন্য স্বাস্থ্য কার্ড পাঠানো হয়েছে, যাতে কার্ডধারীরা হাসপাতাল ও স্বাস্থ্য ক্লিনিকে দ্রুত ও ভালো মানের সেবা পান। স্বাস্থ্য কার্ড নিয়ে আপনারা হাসপাতালগুলোতে গিয়ে যদি কোনো প্রতিবন্ধকতা দেখতে পান, তাহলে আমাদের জানাবেন। আমরা সমাধান করবো। আপনাদের জন্য সরকারি বিভিন্ন সুবিধা আসা মাত্রই আমরা আপনাদের খুঁজে বের করবো। আপনাদের সুযোগ-সুবিধা পৌঁছানোর দায়বদ্ধতা আমাদের।’
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা কমিটির এক নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ওবায়দুল্লাহ (মীম), যুগ্ম আহ্বায়ক শিশির মাহমুদ, যুগ্ম সদস্য সচিব ইমাম হোসেন প্রমুখ।
এসআই/এমইউ
-
১৪ এপ্রিল, ২০২৬
দুই চিকিৎসকের ওএসডির আদেশ প্রত্যাহারে দাবি
অভিজ্ঞ চিকিৎসকদের যত্রতত্র বদলি মেডিকেল শিক্ষা ও সেবার জন্য মারাত্মক ক্ষতির: এনডিএফ
-
২৮ জানুয়ারী, ২০২৬
-
২৩ জানুয়ারী, ২০২৬
-
১৫ ডিসেম্বর, ২০২৫
-
১৪ জানুয়ারী, ২০২৫