২৫ মার্চ, ২০২৫ ১১:৫৩ এএম

ওসমানী মেডিকেলের জরুরি বিভাগে বহিরাগতদের হামলা, চিকিৎসকসহ আহত ৮

ওসমানী মেডিকেলের জরুরি বিভাগে বহিরাগতদের হামলা, চিকিৎসকসহ আহত ৮
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (সিওমেক) জরুরি বিভাগে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে হাসপাতালের ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি বিভাগে চালানো হামলায় চিকিৎসক, রোগী, নার্স ও পুলিশসহ আটজন আহত হয়েছেন।

জানা গেছে, সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় ইফতারের পর সিগারেটের ধোঁয়া ছাড়াকে কেন্দ্র করে পথচারীদের মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাঁধলে চারজন আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান।

কিছুক্ষণ পরেই হামলাকারীদের এক পক্ষ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে হাসপাতালের চিকিৎসক, চিকিৎসাধীন রোগী, নার্স ও পুলিশ সদস্যদের ওপর হামলা চালান তারা।

জানতে চাইলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম মেডিভয়েসকে জানিয়েছেন, ‘সোমবার রাত ৮টার দিকে চৌহাট্টা এলাকায় সংঘর্ষের পর আহতরা এসে হাসপাতালে ভর্তি হয়। আগের সংঘর্ষের জেরে বহিরাগতরা এসে আহতদের ক্যাজুয়ালটি বিভাগে হামলা করে। এ সময় ডাক্তার, নার্স ও ব্রাদাররা প্রতিহত করতে গেলে তাদেরকে মারধর করা হয়। পরবর্তীতে এক পুলিশ সদস্যও হামলাকারীদের হামলার শিকার হয়েছে।’

এসএইচবি/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত