২০ মার্চ, ২০২৫ ০৭:৫১ পিএম
উপদেষ্টা পরিষদের সভায় ব্যয়ের বিবরণ উপস্থাপন

জুলাই যোদ্ধাদের বিদেশে চিকিৎসা ব্যয় ২০ কোটি টাকা

জুলাই যোদ্ধাদের বিদেশে চিকিৎসা ব্যয় ২০ কোটি টাকা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চব্বিশের গণঅভ্যুত্থানে গুরুতর আহত হয়ে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া জুলাই যোদ্ধাদের চিকিৎসায় খরচ হয়েছে ২০ কোটি টাকা। আহত রোগীর অ্যাটেনডেন্ট এবং রোগীদের সঙ্গে থাকা একজন দোভাষীসহ আহতদের চিকিৎসা, যাতায়াত, আবাসন, খাবার, ভিসা, পাসপোর্ট, ব্যাংকচার্জ ও আনুষঙ্গিক ব্যয় হিসেবে এ খরচ ধরা হয়।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের সভায় এই ব্যয়ের বিবরণ উপস্থাপন করা হয়।

আন্দোলনে আহত ৪০ জন রোগীর বিদেশে চিকিৎসা খরচ, রোগীদের সঙ্গে থাকা ২৫ জন অ্যাটেনডেন্ট, দোভাষী খরচসহ অন্যান্য খরচ দেখানো হয়েছে ১৯ কোটি ৭৯ লাখ ৫৬ হাজার ৯৪০ টাকা। ব্যয়ের বিবরণ স্বাস্থ্য সেবা বিভাগ উপদেষ্টা পরিষদকে জানিয়েছে।

এর আগে গণঅভ্যুত্থানে গুরুতর আহত হয়ে বিদেশে চিকিৎসারতদের চিকিৎসা ব্যয় পাঠাতে বৈদেশিক মুদ্রা স্থানান্তরের জন্য প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে হাসপাতালগুলোকে চিঠি দিয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। হাসপাতালগুলোতে চিঠিটি প্রেরণ করা হয় ৮ জানুয়ারি।

টিআই/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ২৪ এর গণঅভ্যুত্থান
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক