২৩ নভেম্বর, ২০২৪ ০১:০৮ পিএম

‘আহতদের সেবা দেওয়ার ছবি তোলারও সাহস পাননি চিকিৎসকরা'

‘আহতদের সেবা দেওয়ার ছবি তোলারও সাহস পাননি চিকিৎসকরা'
ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডা. মিলন অডিটোরিয়ামে 'জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল' শীর্ষক সেমিনার। ছবি: সাখাওয়াত

মেডিভয়েস রিপোর্ট: গণঅভ্যুত্থানের সময় চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণের মাধ্যমে রোগীদেরকে সেবা দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আলম।

আজ শনিবার (২৩ নভেম্বর) মেডিকেলের শহীদ ডা. মিলন অডিটোরিয়ামে 'জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল' শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

ডা. কামরুল আলম বলেন, চিকিৎসকরা ছবি তোলারও সাহস পায়নি, কে জানি ছবি তুলে বাহিরে প্রচার করে দেয় এবং ক্ষতি করবে। তারপরও নীরবে চিকিৎসা সেবা দিয়েছেন চিকিৎসকরা। বিশেষ পর্যবেক্ষণের মাধ্যমে রোগীদেরকে সেবা দিতে হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. কামরুল আলম বলেন, জুলাই বিপ্লবের সময় যারা আহত হয়ে হাসপাতালে এসেছিল, তারা কেউ আহতদের আত্মীয়-স্বজন নয়। এরা অধিকাংশ মানুষই রিক্সা চালক, সিএনজি চালক বা পথচারী। এই রোগীদের দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে চিকিৎসা দিয়েছেন ডাক্তাররা৷ তারা প্রতি মুহূর্তে আহতদের চিকিৎসা দিয়ে গেছে।

ঢাকা মেডিকেলের অর্থপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শফিকুল ইসলাম বলেন, ঢাকা মেডিকেল থেকে কোনো রোগী ফিরিয়ে দেওয়া হয়নি। ইন্টার্ন, রেসিডেন্টসহ সব চিকিৎসক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চিকিৎসা দিয়েছেন। আহতদেরকে সর্বোচ্চ সেবা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আজকে আমরা গর্বিত আমরা চিকিৎসা সেবা দিয়েছি, আমাদেরকে সংবর্ধণা দেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের সভাপতিত্বে করেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাস্থ্যসেবায় এআই ও ডিজিটাল উদ্ভাবন বাড়াতে শুরু ‘ই-হেলথ হ্যাকাথন’

স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

স্বাস্থ্যসেবায় এআই ও ডিজিটাল উদ্ভাবন বাড়াতে শুরু ‘ই-হেলথ হ্যাকাথন’

স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক