১৪ মার্চ, ২০২৫ ০৭:৫০ পিএম
কুমেক হাসপাতালে বিশ্ব কিডনি দিবস পালিত
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) ও হাসপাতালে বিশ্ব কিডনি দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ব কিডনি দিবস উপলক্ষ্যে নেফ্রলজি বিভাগের আয়োজনে র্যালি বের করা হয়।
এতে মেডিকেল কলেজের মূল ফটক থেকে বের হয়ে মেডিকেল কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে এসে র্যালিটি শেষ হয়।
এসময় নেফ্রলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. বাবলু কুমার পাল বলেন, ‘কিডনি রোগ তখন হয়, যখন কিডনি তার স্বাভাবিক কার্যক্ষমতা হারাতে শুরু করে। শরীরের বর্জ্য ও অতিরিক্ত পানি ফিল্টার করতে ব্যর্থ হয়। এটি দীর্ঘমেয়াদে বিপজ্জনক হতে পারে এবং ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে।’
এমআই/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
কাজে বাধা দেওয়ার অভিযোগ
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতির পদত্যাগ
বিডিআরসিএস-আইএফআরসির জরিপ
হামে আক্রান্ত ৮৯ ভাগের চিকিৎসা ঋণ করে
আইসিডিডিআর,বি’র গবেষণা
নিম্ন-মধ্যম আয়ের দেশে মায়েদের দুধে বেশি পরিমাণে রোগপ্রতিরোধী অ্যান্টিবডি
জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত
এই বিভাগের সর্বাধিক পঠিত