মিয়ানমার শান্ত হলে রোহিঙ্গারা ফিরতে পারবেন নিজভূমিতে: অ্যান্তোনিও গুতেরেস
মেডিভয়েস রিপোর্ট: মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারের পরিস্থিতি অশান্ত হলে ফিরে যেতে পারবেন নিজভূমিতে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
আজ শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘মিয়ানমারের পরিস্থিতি এখনো অশান্ত, তাই ভবিষ্যতে উন্নতি হলে নিজভূমে ফিরে যেতে পারবেন রোহিঙ্গারা।’ এ ব্যাপারে আর্ন্তজাতিক সম্প্রদায় সহায়তা করবে বলেও জানান তিনি। বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করেছে উল্লেখ করে প্রশংসা করেন গুতেরেস। রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে বলা হচ্ছে বলেও জানান জাতিসংঘ মহাসচিব। এসময় রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নের জন্য ক্যাম্পের কী কী পরিবর্তন আনা যেতে পারে-সে বিষয়ে জানতে চান তিনি।
আন্তোনিও গুতেরেস বলেন, ‘আমি কয়েকবার আরাকান রাজ্যে গিয়েছি, সেখানকার পরিস্থিতি এখনো শান্ত হয়নি। ভবিষ্যতে যদি কখনো শান্ত হয় তাহলে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হবে। এ ব্যাপারে আন্তর্জাতিক মহল কাজ করছে।’
জাতিসংঘ মহাসচিব বলেন, মিয়ানমারের নিরাপত্তার নিশ্চিতের দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে আমি দুটি স্পষ্ট বার্তা পেয়েছি।প্রথমত, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চায়। এটি তাদের অধিকার, তারা বঞ্চনার শিকার। আর ‘দ্বিতীয়ত, রোহিঙ্গারা আরও ভালো পরিবেশ চায় ক্যাম্পে। দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অনেক দেশ সম্প্রতি নাটকীয়ভাবে মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে। এই কারণে আমাদের মানবিক সহায়তার মধ্যে খাবারের রেশন কমাতে হয়েছে। আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। যত দেশের সাথে সম্ভব আমি কথা বলব, যাতে করে ফান্ড পাওয়া যায় এবং এর থেকে আরও খারাপ পরিস্থিতি না আসে।’
এর আগে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের কথা শুনেছেন এবং ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় রোহিঙ্গা শিক্ষার্থী ও কমিউনিটি নেতারা রাখাইনের গণহত্যার বিচার ও নিজ দেশে ফিরে যেতে অ্যান্তোনিও গুতেরেসের কাছে আকুতি জানান। পাশাপাশি খাবার বিল কমানোসহ টেকসই প্রত্যাবাসনের বিষয়ে সহযোগিতা কামনা করে বক্তব্যও দেন তারা।
টিআই
-
০৫ মার্চ, ২০২৩
-
০২ জানুয়ারী, ২০২২