ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ১০ জন
মেডিভয়েস রিপোর্ট: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন দশজন। এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন এবং চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এতে আরও বলা হয়, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে এক হাজার ৭০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন । এর মধ্যে ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ১ শতাংশ নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট এক হাজার ৬০৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ১৩ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন। ডেঙ্গুতে মারা যান ৫৭৫ জন। আর ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
এমআই/
-
১৭ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৬
-
০৫ জুলাই, ২০২৬
-
০৪ জুলাই, ২০২৬