১৪ মার্চ, ২০২৫ ১০:৫৮ এএম

বিএসএমএমইউসহ তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন

বিএসএমএমইউসহ তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) দেশের তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বিএসএমএমইউর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই লক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

এছাড়া খুলনার ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ এবং সিলেটের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের’ নামও পরিবর্তনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এ অধ্যাদেশের মাধ্যমে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’, খুলনার নাম পরিবর্তিত হয়ে ‘খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ হবে।

শেখ ফজিলাতুন্নেছা মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেটে নাম পরিবর্তন করে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই লক্ষ্যে ‘শেখ ফজিলাতুন্নেছা মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

এসএইচবি/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক