২১ ফেব্রুয়ারী, ২০২৫ ০২:৫৬ পিএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে বিএসএমএমইউর শ্রদ্ধাঞ্জলি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে বিএসএমএমইউর শ্রদ্ধাঞ্জলি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ ছাড়া দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের নেতৃত্বে এসব কর্মসূচি পালিত হয়।

বিএসএমএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেন টিটু, অতিরিক্ত পরিচালক (অডিট) ও ভারপ্রাপ্ত পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান, ভিসির একান্ত সচিব-১ ও সহযোগী অধ্যাপক ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মো. শাহিদুল হাসান, প্রস্থডনটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ও উপ-রেজিস্ট্রার (আইন) ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ এবং ডা. মো. আকবর হোসেন প্রমুখ এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত